• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে!

NEWS ROOM / ১০০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬




নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশ:

দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ,সাবেক শিল্পমন্ত্রী ও ভোলার কৃতী সন্তান তোফায়েল আহমেদের শেষ ঠিকানা হচ্ছে তাঁর প্রিয় জন্মভূমি ভোলার কোড়ালিয়া গ্রামের নিজ বাড়ি।দীর্ঘ রাজনৈতিক জীবনে গণমানুষের নেতা হিসেবে পরিচিত এই প্রবীণ রাজনীতিককে শেষ বিদায় জানাতে প্রস্তুত তাঁর স্বজন,শুভানুধ্যায়ী ও অসংখ্য অনুসারী।

জানা গেছে,একাধিক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে। জীবনের শেষ অধ্যায়েও তিনি ভোলা ও ভোলাবাসীর প্রতি ছিলেন গভীরভাবে নিবেদিত। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তোফায়েল আহমেদ ছিলেন নেতৃত্ব,প্রজ্ঞা ও জনসেবার এক উজ্জ্বল নাম। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতি,উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এই নেতার শেষ যাত্রায় অংশ নিতে ভোলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন। অনেকের চোখে অশ্রু, হৃদয়ে বেদনা—তবুও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই একত্রিত হচ্ছেন।

ভোলার মাটিতে জন্ম নেওয়া এই জননেতা আজ সেই মাটির বুকেই চিরনিদ্রায় শায়িত হবেন। তাঁর কর্ম, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি