• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে পানি,মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মনপুরার নিচু এলাকা।উজানের পানির চাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক শাহিন গ্রেপ্তার। স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি। ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত  অযত্ন-অবহেলায় পড়ে আছে ভোলা শহরের ভাষানি মঞ্চ

ভোলায় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত।।

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার।।

ভোলা জেলায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে এনসিটিএফ এর আয়োজনে এবং ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোলায় এনসিটিএফ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল এর সার্বিক সহযোগিতায় ও ইয়েস বাংলাদেশের সার্বিক তত্বাবধানে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত বিষয়ক সচেতনতামূলক সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বরিশাল বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরাফত হোসেন, বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য ইয়েস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার দীপন দে।

এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক দেশচিত্র এর ভোলা জেলা প্রতিনিধি ও এনসিটিএফ, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক কাজী এহসানুল হক জিহাদ, এনসিটিএফ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ইস্রাফিল মহিম, চাইল্ড পার্লামেন্ট সদস্য তমা সহ অভিবাবক ও শিশুরা।

আলোচনা সভা শেষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি