শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

NEWS ROOM / ১৫৫ বার ভিউ
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

যৌতুক দিতে না পারায় দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ভোলা সদর উপজেলার উম্মে হাবিবা (২২) নামের এক গৃহবধূ। ভোলা পৌরসভা ৮ নং ওয়ার্ডের পৌর কাঠালী গ্রামের বাসিন্দা মোঃ সালাউদ্দিন এর যৌতুকলোভী ছেলে মোঃ কামরুল হাসান (৩০), শাশুড়ি বিউটি বেগম (৬০), শশুর সালাউদ্দিন (৬৮), ননদ সিমা বেগম (৩৫) দের অত্যাচারে জর্জরিত হয়ে অবশেষে ন্যায়বিচারের আশায় আইনের শরণাপন্ন হয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাইনগর গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক ওরফে বাহার এর মেয়ের সাথে পৌর কাঠালীর কামরুল এর ৩ বৎসর পূর্বে ইসলামী শরীয়ত ও রেজিঃ কাবিনমূলে বিবাহ হয়। বিবাহিত সংসার জীবনে কারিমা হাসান নামের ১৫ মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে। বিবাহের কিছু দিন পর হইতে কামরুল হাবিবা কে ঠিকমতো ভরণপোষণ দেয় না। কামরুল তার বাবা, মা ও বোনের প্ররোচনা ও কুপরামর্শে যৌতুকের দাবীতে হাবিবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে। তাকে কারনে অকারনে মারধর করে। বিবাহের সময় হাবিবা কামরুল কে ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন ১২ আনা ওজনের স্বর্ণের ৩টি আংটি ও নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল যৌতুক হিসাবে দেয়। কামরুল পূর্ণরায় তার পরিবারের সদস্যদের প্ররোচনায় ও কুপরামর্শে যৌতুকের দাবীতে হাবিবাকে নানান প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে।

হাবিবা তার মেয়েদের ভবিষ্যতের কথ্য চিন্তা করে স্বামীর সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আসিতেছে। গত ১৫ মে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় তাদের বসত বাড়ীতে বসিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া কামরুল অন্যান্যদের কুপরামর্শে স্ত্রী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করিতে নিষেধ করিলে কামরুল তাকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। তাহার হাতে থাকা কাঠের চেড়া দিয়া হাবিবা কে এলোপাথারী মারধর করে। তার ডাকচিৎকারে হাবিবাকে রক্ষা করার জন্য আশপাশের লোকজন আগাইয়া আসিলে কামরুল হাবিবা কে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করে মেয়ে কে রাখিয়া তাকে কে ঘর হইতে বাহির করিয়া দেয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় হাবিবা তার মেয়েকে উদ্ধার করে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, বাচ্চা আটকে রাখার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বাচ্চাটি উদ্ধার করে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিউটি বেগম এর কাছে জানতে চাইলে তিনি পুরো ঘটনাটি অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি