• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা’র উদ্বোধন

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা-২০২৩।

রবিবার (৬ আগস্ট) এ বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা-২০২৩ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। রেলীতে নেতৃত্বদেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান ও বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. কায়ছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। জেলা প্রশাসক আরিফুজ্জামান তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ কে সোনার বাংলায় রুপান্তর করার। তিনি সেটি বাস্তবায়ন করতে পারেনি। তার এ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কে পর্যাপ্ত বনাঞ্চল গড়ে তুলতে হবে। তাই তিনি গাছ লাগানোর উপর গুরাত্বারোপ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু মোকাবেলায় লড়াই করে যাচ্চেন। আর জলবায়ু মোকাবেলা করতে হলে অধিক বনাঞ্চলের বিকল্প নেই। তাছাড়া একটি দেশের ২৫ ভাগ বনাঞ্চল থাকতেই হবে। তাই প্রধানমন্ত্রী’র নির্দেশনায় আমার কাজ করছি। জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আসুন আমরা সকলে বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে জলোচ্ছাস, অতিবৃষ্টি, অতিখড়া থেকে দেশকে বাঁচাই। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীর মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন। পরে তারা ভোলা সরকারি স্কুল মাঠে বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি