শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে জিজেইউএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫




জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ভোলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২২ মার্চ (শনিবার) ভোলা পৌর কিচেন মার্কেটের ছাঁদে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব বসির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন, ভোলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসিব আলম রবিন চৌধুরী এবং জিজেইউএস-এর চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ।
অনুষ্ঠানে ভোলার বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জিজেইউএস প্রতি বছরই এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি