• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় বাপ্তা ইউনিয়নের সন্ত্রাসী নাজিম আগ্নেয়াস্ত্রসহ কোস্টগার্ডের হাতে আটক

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫




জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে রবিবার(২ মার্চ’২৫) ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি ভোলা’র একটি টিম।

অভিযান সম্পর্কে সোমবার(৩ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ডের অপারেশন অফিসার লেপ্টেঃ সাব্বির বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(২মার্চ’২৫)ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে একটি যৌখ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড, ভোলার একটি টিম। বিশেষ এই অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এবং ভোলা জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা এর চৌকস সদস্যগণ।

রবিবার বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলা এই যৌথ অভিযান পরিচালনা কালে উক্ত এলাকায় তল্লাশী করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২রাউন্ড তাজা কার্তুজ এবং ১ টি দেশীয় অস্ত্রসহ বাপ্তা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাজিম উদ্দিন(৪০)কে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী নাজিম ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

তিনি আরো বলেন,”সন্ত্রাসী নাজিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

কোস্টগার্ড, ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোর্স্টগার্ডের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,পুলিশg ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি