• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

NEWS ROOM / ৭৯ বার ভিউ
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রবিবার (১ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং ট্রলারে সমুদ্রপথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবাসহ ১৬ জন ইয়াবা পাচারকারী কে আটক করা হয়।

আটক আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এছাড়াও গত ২৬ মার্চ ২০২৫ তারিখ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তনখোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোস্ট গার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত ৫ কোটি ৬০ হাজার টাকা মূল্যের ৯৯,৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ১ জুন সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এর উপস্থিতিতে ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডে অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি