• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় নৌবাহিনী মোতায়েন, সংঘর্ষে ৩ জন নিহত

NEWS ROOM / ১৭১ বার ভিউ
আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০২৪




ভোলায় নৌবাহিনী মোতায়েন, সংঘর্ষে ৩ জন নিহত

ইব্রাহিম আক্তার আকাশঃ
ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন।

রোববার (৪ আগষ্ট) ৩ জন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

ভোলা সদর হাসপাতাল সূত্রে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেলা বিএনপির দাবি, তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি করছেন, তাদের এক যুবলীগ কর্মীকে বিক্ষোভকারীরা পিটিয়ে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ। ছাত্রলীগ তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের তোপের মুখে ছাত্রলীগ পিছু হটে যায়। পরে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক সরকারি-বেসরকারি কার্যালয়, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সকাল ৯টার দিকে ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে জমায়েত হয়। পরে ১০টার দিকে ভোলা ইলিশা সড়কের মধ্যে ইলিশ চত্বর দখল করে বিক্ষোভকারীরা। এর নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কালিনাথ বাজার, মহাজনপট্টি ও বরিশাল দালান হয়ে বাংলাস্কুল মোড়ে এলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে।

ছাত্রলীগ বাধার মুখে টিকতে না পেরে পিছু হটে। এ সময় বিক্ষোভকারীরা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে রাখা প্রায় ৪০টি মোটরসাইকেলে আগুন দেয়। পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা ভূমি কার্যালয়, ভোলা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। পৌরভবন ও ডিসি অফিসের সামনে রাখা বেশ কয়েকটি সরকারি-বেসরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ভোলা সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে পুলিশ সদস্য জহিরুল ইসলামসহ ১৫ জন ভর্তি হয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ঢাকা মেইলকে বলেন, বিক্ষোভকারীরা যুবলীগের কর্মী মো. মিলনকে পিটিয়ে হত্যা করেছে।

জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমের অভিযোগ, পুলিশের গুলিতে ও আওয়ামী লীগের হামলায় তাঁদের দুই নেতাকর্মী নিহত ও শতাধিক কর্মী আহত হয়েছেন।

এদিকে জেলা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা ২টা থেকে শহরজুড়ে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। নৌবাহিনী মাইকিং করে আন্দোলনকারীদেরকে সরে যেতে অনুরোধ করছেন।

শুধু ভোলা শহরেই নয়। শহরের বাহিরেও পরাণগঞ্জ বাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করা হয়। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। উত্তপ্ত পরিস্থিতিতে থমথমে ভোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি