• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় দৈনিক প্রথম আলোর ২৭ বছর পূর্তি উৎসবের সুধী সমাবেশ অনুষ্ঠিত ।।

NEWS ROOM / ১৯৫ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫




রিপন শান সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

বাংলাদেশের জীয়ল কিংবদন্তি গণমাধ্যম দৈনিক প্রথম আলোর ২৭ বছর পূর্তিতৈ ভোলা প্রেসক্লাবে বসেছিল অন্যরকম এক তারার মেলা । ২০ নভেম্বর ২০২৫ বিকেলে ভোলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় দৈনিক প্রথম আলোর গুণমুগ্ধ পাঠকদের নিয়ে এই আন্তরিক সুধী সমাবেশ ।

শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, পেশাজীবী এবং জনদরদী রাজনীতিবিদদের মুখর অংশগ্রহণে দ্বীপজেলা ভোলাতে পালিত হয় , যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো’র কথামালা উৎসব । মূল্যবান কথা বলেন – নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক লায়ন নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রাইসুল আলম, শিক্ষাবিদ রুহুল আমিন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট আমীরুল ইসলাম বাসেত, সিনিয়র সাংবাদিক এডভোকেট নজরুল হক অনু প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি গল্পকার মোঃ নেয়ামত উল্যাহ । আয়োজনটির প্রাণবন্ত সঞ্চালনা করেন- প্রথম আলো বন্ধুসভা ভোলার সভাপতি এস এম বাহাউদ্দিন। সমাবেশে প্রথম আলোর পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- দৈনিক প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজিব আহমেদ ।

অনুষ্ঠান শেষে দৈনিক প্রথম আলোর খ্যাতনামা সাংবাদিক রাজীব আহমেদ এর সাথে ভোলার লেখকরা একটি ফটোসম্মিলনে অংশ নেয় । এই ফটোযোজনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- ভোলার সিনিয়র সাংবাদিক- ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু , শিশুসাহিত্যিক ও জলসিঁড়ি সাহিত্য আসরের আহবায়ক শাহাব উদ্দিন শামীম, দৈনিক মাতৃজগতের ডেপুটি ম্যানেজিং এডিটর ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি কবি রিপন শান, জাতীয় কবিতা পরিষদ ভোলার সহ-সভাপতি শিক্ষাবিদ কবি মিলি বসাক, কণ্ঠশিল্পী রেহানা ফেরদৌস, আবৃত্তিশিল্পী শারমিন ইসলাম, জাতীয় কবিতা পরিষদ ভোলার সিনিয়র যুগ্ম সম্পাদক কবি আল মনির, সাংগঠনিক সম্পাদক কবি নীহার মোশারফ সহ দ্বীপজেলার একঝাঁক আলোকিত মুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি