• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় জামিনে মুক্তি পেলেন ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থক সাবেক দুই চেয়ারম্যান।

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩




স্টাফ রিপোর্টার।।

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানকে মামলা থেকে জামিনে মুক্তির আদেশ দেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীদেরকে জামিন মঞ্জুর করেন।
লালমোহন থানার মামলা নং-৩৩, তারিখ- ২৬/০৭/২০২৩ইং (পথরোধ করে আটক, হত্যার উদ্দেশ্যে মারধর, সাধারণ গুরুতর জখম, চুরি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং হুকুম দেওয়ার অপরাধে) মামলাটি রুজু করা হয়। এই মামলায় আসামী দেখিয়ে সাবেক দুই চেয়ারম্যানকে ২৭/০৭/২০২৩ইং তারিখে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শুনে বাদীর মামলার মিথ্যা অনুমিত হওয়ায় আসামীদের জামিন দিয়ে ন্যায় বিচারের পথ সুগম করায় বিজ্ঞ আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোলা জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেবৃন্দ।
সাবেক দুই চেয়ারম্যানের পরিবার জানান, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থন করায় গত এক বছরে মোঃ হোসেন হাওলাদারের নামে ১০টি ও রিয়াদ হোসেন হান্নানের নামে ৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে।
এছাড়াও, গত ২৪ জুন মোঃ হোসেন হাওলাদারের বাড়িতে ও ২৫ জুন রিয়াদ হোসেন হান্নানের বাড়িতে নুরুন্নবী চৌধুরী শাওনের সমর্থকরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি