• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪, থানায় অভিযোগ, আটক -১

NEWS ROOM / ১৮০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডের পৌর আলগী ইয়াছিন ডিলার বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী সহ ৪ জন আহত হয়েছে। আহত শেখ ফরিদ ওরফে শিবলু (৪৫), শেখ কামাল ওরফে শামীম (৪০) তাসলিমা খাতুন (৩৫) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত নুরজাহান বেগম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় ভোলা পৌরসভার পৌর আলগীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে আদালতে ১৪৪/১৪৫ ধারায় এম.পি- ৬৫৮/২২ নং একটি মামলা চলমান রয়েছে। সেই মামলার তদন্ত করার জন্য তদন্তকারী ভোলা সদর ভূমি অফিসের ভূমি তশিলদার খলিলুর রহমান ঘটনা স্থলে গিয়ে তদন্ত করার সময় প্রতিপক্ষ নুর মোহাম্মদ লুতু, জিতু, রাজু, শাকিল, সাগর, আবুল কাশেম, নিশাত ও নাছির আহমেদ শিবলু’র পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। শিবলু ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে মাটিতে ফেলে রাখা অভিযোগ পাওয়া যায়।

আহত শেখ ফরিদ বলেন আমার বাবা ১৯৮৮ সালে একশ এক শতাংশ জমি ক্রয় করে। সে থেকে আজ পর্যন্ত আমরা সেই জমি ভোগ দখলে আছি। এ জমি নিয়ে আমাদের সাথে স্থানীয় একজনের বিরোধ সৃষ্টি হয়। আমরা সেই বিরোধ মিটিয়ে ফেলি। এর মধ্যে আমার বাবা মারা যায়। সেই বিরোধ কে কেন্দ্র করে তৃতীয় পক্ষ নুর মোহাম্মদ লুতু গংরা আমাদের জমি দখলের জন্য একে একে কয়েকবার পায়তারা চালায়। বাধ্য হয়ে আমি আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করি। সেই মামলার তদন্ত চলাকালীন সময় তারা আমি ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।

আহত তাসলিমা খাতুন বলেন, আমার শশুর মারা যাওয়ার পর থেকে নুর মোহাম্মদ লুতু ও রাজু গংরা আমাদের সেই জমি জোড় করে দখল করার জন্য চেষ্টা করে। আমরা আদালত করলে সেই মামলার তদন্ত করতে আসলে তারা আমাদের উপর হামলা চালায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে তশিলদার খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি তদন্তের জন্য ঘটনা স্থলে গিয়েছিলেন। সেখানে উভয় পক্ষের কথার কাটাকাটি শুরু হয়। বাধ্য হয়ে আমি সেখান থেকে চলে আসি, তারপর কি হয়েছে আমি আর জানিনা।

অভিযুক্ত রাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে। আজকে তদন্ত গেলে সেখানে কথার কাটাকাটির এক পর্যায়ে মারামারি। উক্ত মারামারি তে তাদেরও আমাদের উভয় পক্ষের লোকই আহত হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনির মিয়া বলেন, এ বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে শাকিল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি