শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৩ দাবিতে সমাবেশ।

NEWS ROOM / ২০০ বার ভিউ
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫




চন্দ্র শেখর দে (আপন) বিশেষ প্রতিনিধ ভোলা প্রকাশঃ
ভোলায় প্রাপ্ত গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে দেওয়া,ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন জেলার বাসিন্দারা।

রোববার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিমউদ্দিন।

তিনি বলেন, ভোলার গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে সরবরাহ, ভোলাসহ দক্ষিণাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।

জসিমউদ্দিন বলেন, ‘কর্মসূচির মধ্যে ২৭ এপ্রিল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। দরকার হলে প্রত্যেক উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। দাবি আদায় না হলে আমরা ভোলাবাসীকে সঙ্গে নিয়ে ভোলা স্ট্রাইক করে দেব। ভোলা থেকে কোনো কিছু বাইরে যাবে না। এরপরেও যদি দাবি মানা না হয়, ভোলা থেকে কর প্রদান বন্ধ করে দেব। সরকার যদি এর জন্য কোনো অ্যাকশনে যায়, ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি