• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ৮০০ কেজি জাটকা ও ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪




মোঃ হাসনাইন আহামেদ, ভোলা প্রকাশ।।

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২০,৮০০ কেজি জাটকা (৫২০ মণ) এবং ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার রাসেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় চালানো এ অভিযানে ৩টি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এসময় ট্রাকসহ ছয়জন জাটকা বহনকারীকে আটক করা হয়।

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। শাপলাপাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, মাছের প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি