• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

বোরহানউদ্দিনে নৌকা মার্কায় ভোট প্রদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করলেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর শরীফ।
রবিবার ৭ ই জানুয়ারি উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হয়ে তিনি ভোট প্রদান করেন।
এ সময় ওমর শরীফ সাংবাদিকদের বলেন,এবার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট হচ্ছে,বঙ্গবন্ধুর মার্কা নৌকা,শেখ হাসিনার মার্কা নৌকা,আমি ছাত্রলীগের একজন কর্মী তাই আমি ভোলা ২ আসনের দুইবারের সংসদ সদস্য আলী আজম মুকুল কে তৃতীয়বারের মতো নির্বাচিত করার জন্য নৌকায় ভোট
প্রদান করেছি,এ সময় তিনি একজন নাগরিক হিসেবে সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান এবং নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ আরো বলেন,বাংলাদেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চির স্মরণীয় হয়ে থাকবেন তার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে কোথায় কোন বিশৃঙ্খলা দেখা যায়নি যা ইতিহাসের পাতায় লেখা থাকবে।তিনি আরো বলেন আমি নৌকার একজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন আমি তার হয়েই কাজ করেছি ভবিষ্যতেও আমার নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শ ও নির্দেশ মেনে পথ চলব। এ সময় তিনি আবারও নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি