ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ:
নেতাকর্মীদের ভালোবাসায় মুখরিত হয়ে উঠেছে ভোলার খালপাড় রোডের ‘মোহ রেস্টুরেন্ট’। আজ দুপুরে কেন্দ্রীয় যুবদল নেতা ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সেখানে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপুরের লাঞ্চ সেরেছেন।
দুপুর গড়িয়ে যাওয়ার সাথে সাথেই রেস্টুরেন্ট প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে কাছে পেয়ে এবং একসাথে মধ্যাহ্নভোজে অংশ নিতে পেরে পুরো প্রাঙ্গণ জুড়ে এক উৎসবমুখর ও উচ্ছ্বসিত পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিএনপি জেলা কার্যনির্বাহী সদস্য জনাব মো. ইয়ারুল লিটন। মধ্যাহ্নভোজের পাশাপাশি নেতারা দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নেন। সাধারণ নেতাকর্মীদের সাথে শীর্ষ নেতার এমন সাবলীল উপস্থিতি ও আতিথেয়তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক চনমনে ভাবের সৃষ্টি করেছে।