• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু!

বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু

NEWS ROOM / ১০২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার সকাল থেকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকরা এক ছাদের নিচে বিভিন্ন ধরনের ডিজিটাল ভূমিসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

‎সকালে মেলার উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক আলোচনা সভা।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, “সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে ডিজিটাল ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই কীভাবে দ্রুত ও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন, সে বিষয়ে সরাসরি ধারণা পাচ্ছেন। এতে হয়রানি ও ভোগান্তি কমবে এবং সেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।”

‎সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস বলেন, “ভূমি সংক্রান্ত সেবা নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও ভীতি ছিল। এখন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অনেক সেবা স্বচ্ছ ও সহজ হয়েছে। এই মেলার মাধ্যমে জনগণকে প্রযুক্তিনির্ভর ভূমিসেবার সঙ্গে পরিচিত করানো হচ্ছে। পাশাপাশি তাৎক্ষণিক সমস্যা সমাধান ও আবেদন গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।”

‎উদ্বোধনের পর অতিথিরা ভূমি অফিসের নিচতলায় স্থাপিত বিভিন্ন সেবা স্টল পরিদর্শন করেন। মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজাম্যাপ সংগ্রহ, নামজারি আবেদন যাচাইসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। ভূমি উন্নয়ন করের বকেয়া ও হালনাগাদ পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।

‎মেলায় আগত সেবাগ্রহীতারা জানান, এক জায়গায় বিভিন্ন ধরনের ভূমিসেবা পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। অনেকেই সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করছেন। কেউ কেউ তাৎক্ষণিকভাবে অনলাইনে আবেদনও সম্পন্ন করছেন।

‎সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া, সেবাপ্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করা এবং ডিজিটাল সেবার প্রতি জনগণের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক উপস্থিত থেকে বিভিন্ন আবেদন গ্রহণ, পরামর্শ প্রদান এবং সমস্যার দ্রুত সমাধান করছেন।

‎তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সেবাগ্রহীতাদের জন্য বিভিন্ন সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি