• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে পানি,মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মনপুরার নিচু এলাকা।উজানের পানির চাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক শাহিন গ্রেপ্তার। স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি। ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত  অযত্ন-অবহেলায় পড়ে আছে ভোলা শহরের ভাষানি মঞ্চ

বোরহানউদ্দিনে এসিল্যান্ড মেহেদী হাসানের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে

NEWS ROOM / ২২২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি, ভোলা প্রকাশ।। ভোলার বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এর উদ্যোগে বন্ধ হলো বাল্য বিবাহ।

২৪ নভেম্বর রাতে উপজেলার হাসাননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই ইউনিয়নে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মেয়ে ও অপ্রাপ্ত বয়স্ক ছেলের বাল্যবিবাহের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এসময় তিনি বিয়ের আয়োজন বন্ধ করার নির্দেশ দেয়।

পরবর্তীতে মেয়ের বাবা, ছেলের দুলাভাই ও ছেলের মুচলেকা নিয়ে তাদের ছেরে দেয়া হয়। পাশাপাশি তারা ছেলের বয়স ২১ বছর ও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হবার পূর্বে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ, স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেই। ভবিষ্যতেও বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইনের প্রয়োগ করা হবে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি