• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু!

বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা সেবনের দায়ে মোঃ লিটন ফরাজী (৪০) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার (২১ মে ) সকাল ৮টা ৩০ মিনিটে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে টবগী ইউনিয়নের দালালপুর এলাকার আবুল বাজার সংলগ্ন স্থান থেকে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন।

‎দণ্ডপ্রাপ্ত মোঃ লিটন ফরাজী টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত মতিউর রহমানের ছেলে।

‎পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস জানান, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি