• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,প্রভাতফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন থানা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।
এরপরেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার সকাল সাড়ে ৬ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাতফেরি,সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা নাজমুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন প্রমূখ।
উল্লেখ্য যে ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষা শহীদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি