• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদের অভিযোগে আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বসতবাড়ির পেছন থেকে ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎আটককৃতরা হলেন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা ৬নং ওয়ার্ডের বকশী বাড়ির মৃত আবুল কালামের ছেলে সুমন (৩০) ও নোমান (২২)।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সুমনের বসতবাড়ির পেছনের আঙিনায় বিশেষ কৌশলে লাগানো কয়েকটি গাছ পুলিশের নজরে আসে। পরে সেগুলো যাচাই করে ৪টি গাঁজা গাছ হিসেবে শনাক্ত করা হয়।
‎
‎পুলিশ ঘটনাস্থল থেকেই দুই ভাইকে আটক করে এবং গাছগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। অভিযানের সময় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই বাড়ির আঙিনায় এভাবে গাঁজার চাষাবাদের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।
‎
‎বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনায় চাষ করা ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
‎
‎তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা চক্র মাদক চাষ, বিক্রি কিংবা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‎
‎পুলিশ জানিয়েছে, আটক দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের ব্যবহারের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যেও তারা গাঁজার চাষ করছিল। তবে এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
‎
‎স্থানীয় সচেতন মহল বলছে, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকলে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে। বিশেষ করে গ্রামাঞ্চলে গোপনে মাদক চাষ ও ব্যবসার বিরুদ্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি