• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী শিক্ষা দানের চেষ্টা করে যাচ্ছে ভোলায় এমপি শাওন।

NEWS ROOM / ১৮৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা।।

আমাদের অত্যন্ত শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা,বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি করানো পর পর তিন বারের অত্যন্ত সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য নিরলস কাজ করে যাচ্চে।

শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপশি খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদেরকে ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল ১৩ ফেব্রুয়ারি সোমবার সকালে লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি