নিজস্ব প্রতিবেদক | ভোলা
ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের গুরুত্ব অপরিসীম হলেও ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়ছেন জেলার সাধারণ মানুষ।
এ অবস্থার পরিবর্তনে আশার আলো দেখাচ্ছে ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হবে এবং কমবে বিদ্যুৎ সংকট। এতে করে শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। তারা দ্রুত বিদ্যুৎ কেন্দ্রটি চালু করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভোলাবাসীর প্রত্যাশা—আধুনিক ও উন্নত বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে জেলার উন্নয়ন আরও বেগবান হবে এবং বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান মিলবে। “আলোয় আলোকিত হোক ভোলা,নিশ্চিত হোক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা।”