• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

দশমিনায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধর অতঃপর বৃদ্ধকে হত্যার অভিযোগ।

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪




দশমিনা -পটুয়াখালী প্রতিনিধি।

দশমিনায় শালিসি করতে গিয়ে মো. নুর ইসলাম হাওলাদার নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. নুর ইসলাম হাওলাদার ওই গ্রামের মৃত মো. কাদের হাওলাদারের ছেলে।

নিহতের পুত্রবধূ মোসা. সাথী অভিযোগ করেন, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের মৃত মো. কাদের হাওলাদারের ছেলে মো. নুর ইসলাম হাওলাদারের ৩ ছেলের মধ্যে বড় ছেলে শাহজানের সাথে তার জমি নিয়ে পারিবারকি সমস্যা চলছিল।

এ নিয়ে ঘটনার স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সোহাগ,ব্যবসায়ী রহিম ও কাইয়ুমসহ কয়েকজন ওই বৃদ্ধের বাড়িতে শালিস করতে যান।

ওই সময় বৃদ্ধ মো. নুর ইসলাম হাওলাদার শালিসদের উদ্দেশ্য করে বলেন, আমার জমি আমার ছেলেকে দেবো বা না দেবো তা নিয়ে আপনাদের দরকার কি।

এ কথার জেরে বৃদ্ধর সাথে শালিসদের তর্কের এক পর্যায়ে শালিসরা বৃদ্ধকে মারধর করেন বলে নিহতের পুত্রবধূ সাথীর দাবি। সাথী দাবি করেন, শালিসদের মধ্যে কয়েকজন তার শ্বশুরকে বাড়ির পাশের পুকুরে নামিয়ে চুবানি দেন।

পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, মৃত নুরুল ইলমামের মেয়ে বাদী হয়ে এজাহার দিয়েছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি