• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

তজুমদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের পদায়নের এক দফা দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

এইচ এম হাছনাইন,তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলছে।

মঙ্গলবার (৮অক্টোবর) সকাল নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স ফারজানা আক্তার বলেন, এক দফা দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে সারাদেশে এক যোগে কর্মসূচি চলমান আছে। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, নার্সদের কর্মবিরতির ফলে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি