• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ডাক্তার রাসেলের একাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত অর্জন।।

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫




শ্রীমতি  অঞ্জনা বাইন ভোলাঃ
ডাঃ মোঃ রাসেল ১৯৮০ সালে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক অভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ মোঃ আরব আলী মিয়া — একজন কীর্তিমান শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। মাতা ছিলেন মরহুমা শামসুন্নাহার বেগম।

ডাঃ রাসেল চরফ্যাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট (টি.বি.) মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ২০০০ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ২০০৫ সালের মে মাসে এমবিবিএস সম্পন্ন করেন এবং ২০০৬ সালে ইন্টার্নশিপ শেষ করেন।

চিকিৎসা জীবনের সূচনালগ্নে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। বৃহত্তর পরিসরে মানুষের সেবা প্রদানের লক্ষ্যে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যোগ দেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী থেকে সার্জিক্যাল অনকোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন।

তিনি দেশে ও বিদেশে বিভিন্ন বৈজ্ঞানিক কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ভারতের পুনে শহরে “General, Laparoscopic and Oncoplastic Breast Surgery”-এ হ্যান্ডস-অন ট্রেনিং। বর্তমানে তিনি বিএসএমএমইউ-তে জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক (Surgical Oncology) হিসেবে কর্মরত আছেন।

শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদান এবং বৈজ্ঞানিক গবেষণার কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন। তাঁর একাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি