মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
জন্মদিন উপলক্ষে বোরহানউদ্দিন ও দৌলতখানের সর্বস্তরের মানুষের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জবাবে তিনি ২ উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিজের জন্য সকলের দোয়া ও অব্যাহত ভালোবাসা কামনা করেছেন।
ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ভোলার ঐতিহ্যবাহী হাফিজ ইব্রাহিম কলেজের নবনির্বাচিত সভাপতি,ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার একমাত্র সন্তান।
জন্মদিন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়াই তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি।
জন্মদিনে তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের পাশে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি এগিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, বোরহানউদ্দিন ও দৌলতখানের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আত্মিক।এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সঙ্গে নিজেকে সবসময় সম্পৃক্ত রাখতে চান তিনি।ভবিষ্যতেও মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম, ফোনকল ও বিভিন্ন মাধ্যমে যারা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন,তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।
একই সঙ্গে তিনি দেশবাসী, বিশেষ করে বোরহানউদ্দিন ও দৌলতখানের সর্বস্তরের মানুষের কাছে নিজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণে কাজ করার তাওফিক কামনায় দোয়া প্রার্থনা করেন।