• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

চরফ্যাশনে শিক্ষকের বাড়ি দখল করতে হামলায় আহত ৬

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

ভোলার চরফ্যাশনে এক শিক্ষক পরিবারের ৭০ বছরের বাড়ি দখলের চেষ্টা। বাঁধা দেয়ায় চোখেমুখে মরিচের গুঁড়ো নিক্ষেপ করে দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে শিক্ষক পরিবারের ৬ সদস্যকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার রাতে পৌরসভা ৬নং ওয়ার্ডে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ফারুক, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম,
কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুজাফফারুল ইসলাম, তাদের বোন হাওয়ানুর বেগম, ভাগিনা রাফিজ ও রাহাত।

ভুক্তভোগী মাস্টার নুরুল ইসলাম বলেন, ৭০ বছর পূর্বে তার বাবা মরহুম সৈয়দ খলিফা এই জমি ক্রয় সূত্রে মালিক হয়। বাবার মৃত্যুর পর থেকে ওয়ারিশ সুত্রে এই বাড়ি তাদের ভোগদখলে আছে। একটি প্রভাবশালীর ছত্রছায়ায় অবৈধ কাগজপত্র তৈরি করে বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছে রফিকুল ইসলাম গং। রাতের আঁধারে আমাদের বাড়িতে অবৈধভাবে ঘর তৈরি করতে চাইলে আমরা বাধা দেয়ায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদেরকে আহত করেন। স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী।
অপরদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, ওয়ারিশ সুত্রে এই জমির মালিক আমরা। দীর্ঘদিন ঢাকায় বসবাস করার করনে বাড়িতে আসা হয় না। হামলার কথা অস্বীকার করে তিনি বলেন আমাদের জমিতে ঘর তুলতে গেলে তারা বাঁধা দেয়। এসময় শুধু তর্কবিতর্ক হয়েছে মাত্র।

চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি