শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্যদের উপর হামলা,স্ত্রী ও কন্যা সহ আহত ৩

NEWS ROOM / ২৫৩ বার ভিউ
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা:

ভোলার চরফ্যাশনে দোকান ভাড়াকে কেন্দ্র করে চরফ্যাশন উপজেলা সেনা কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মোঃ ইউনুছ,তার মেয়ে ও স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোড এরিয়ার ৫ নম্বর ওয়ার্ড ইউনিটের জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম ও জহিরুল ইসলামের বিরুদ্ধে।
৩ মে শনিবার মোঃ ইউনুস সাংবাদিকদের অভিযোগ করে বলেন, হাসপাতাল রোড মার্কেটে আমার ১২ টি দোকান ঘর রয়েছে এর মধ্যে ২ টি দোকান ঘর ২০২৪ সালের ১২ এপ্রিল থেকে ২০২৫ সালের ১২ এপ্রিল পর্যন্ত ১ বছরের জন্য স্ট্যাম্পে চুক্তিভিত্তিক বাড়াটিয়া হিসেবে দোকান ঘর ভাড়া নেন অভিযুক্ত জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক দাবি করা নাইমুল ইসলাম ও জহিরুল ইসলাম।
কিন্তু আমার বাড়ির যাতায়াত পথ না থাকায় দোকান ভাড়াটিয়া মোঃ জহিরুল ইসলাম এবং মোহাম্মদ নাঈম কে চুক্তির নির্ধারিত তারিখে দোকান ঘর ছেড়ে দিতে বলি আমার বাড়ির রাস্তার যাতায়াত পথ তৈরির জন্য।
জানা গেছে,গত ২৭ শে জানুয়ারি যাতে সঠিক সময়ে ঘর ছেড়ে দেন এজন্য অভিযুক্তদের কাছে এডভোকেটের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান ঘরের মালিক মোঃ ইউনুস।
পরে দোকান ঘর না ছাড়লে তিনি ২ টি দোকানে তালা দিয়ে দেন, ঘরে তালা দেওয়ার কারণে গত ১লা মে বৃহস্পতিবার ইউনুছ ও তার পরিবারের ওপর প্রভাব বিস্তার করে হামলা করেন নাইমুল ইসলামের নেতৃত্বে জহিরুল ইসলামসহ বেশ কয়েকজন।
এতে ইউনূছের হাত ভেঙ্গে যায়, আহত হন তার মেয়ে হুমায়রা ও তার স্ত্রী।
বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
এদিকে ইউনুছ বলেন, অভিযুক্তরা তাদের কাছ থেকে চাঁদা দাবি করেছিল এবং তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে।
তিনি বলেন,১লা মে ঘটনা ঘটলেও জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক হওয়ায় ৩ মে শনিবার পর্যন্ত অভিযুক্তদের ভয়ে তারা কোথায় কোন অভিযোগ দিতে পারেননি।
স্থানীয়রা জানান, দোকান ঘরের প্রকৃত মালিক ইউনুছ,দোকান ঘর ভাড়া কে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

অভিযুক্ত জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দোকান ঘরের মালিক ইউনুস মিলিটারি কে ভাড়া দিয়ে আসছিলাম কিন্তু বর্তমানে সিদ্দিক মুন্সি নামে আরেকজন দোকানের ভাড়া দাবি করে এবং কোর্টে মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে, ২ পক্ষ টাকা চায় আমি কাকে টাকা দিব এই কারণে বিষয়টি বাজার ব্যবসায়ী সমীতিকে জানিয়েছি তারা বলেছেন আলোচনায় বসে সমাধান করে দেবে, এর মধ্যে ইউনুস মেলেটারি আমাদের ঘরে তো তালা মেরেছে, এতে ২ পক্ষের মধ্যেই সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি এবং তার মেয়ে আহত হয়েছে বলে দাবি করেন জহির।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাঈমুল ইসলাম বলেন,তার নামে অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি