• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত, উদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা

গর্ভবতী নারী ও প্রসূতি মায়েদের নিয়ে ভোলায় ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত

NEWS ROOM / ৬০ বার ভিউ
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গর্ভবতী নারী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন করতে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) স্থানীয়ভাবে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকার গর্ভবতী নারী ও প্রসূতি মায়েরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ প্রসব এবং নবজাতকের সঠিক পরিচর্যার মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব।

সমাবেশে উপস্থিত মায়েদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয় এবং মাতৃস্বাস্থ্য রক্ষায় পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ সময় অংশগ্রহণকারী মায়েরা মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে নানা প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পান।

স্থানীয়রা জানান, এ ধরনের সচেতনতামূলক আয়োজন মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি