• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫




 

আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি

সারাদেশের গণধর্ষণ, দেশব্যাপী চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে গনঅধিকার পরিষদ ভোলা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাব এর সামনে থেকে এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল শুরু হয়ে ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণ‌অধিকার পরিষদ ভোলা জেলার সাবেক সদস্য সচিব আতিকুর রহমান, জেলা গণ‌অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অন্তর হাওলাদার, গণ‌অধিকার পরিষদ ভোলা সদর উপজেলার সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব ফিরোজ আহমেদ, লালমোহন উপজেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলা গন‌অধিকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন দেওয়ান, বাংলাদেশ ছাত্র‌অধিকার পরিষদ ভোলা জেলার সভাপতি শরিফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক আরিয়ান আরমান, দপ্তর সম্পাদক রাহাদ হাসান রুমি সহ গণ‌অধিকার পরিষদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণ‌অধিকার পরিষদের নেতারা বক্তব্যে বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জনসম্মুক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে‌। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন, কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। গণঅভ্যুত্থানে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদী জামানায় যেভাবে আমরা হামলা-মামলা- বঞ্চনার শিকার হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক।

তারা উল্লেখ করে আরো বলেন, বরিশালে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। জাতীয় পার্টির এ মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এর পাশাপাশি ভোলার চরফ্যাসন উপজেলা গন‌অধিকার যুব‌অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক তাহিদ হোসেন আলম এর উপর সন্ত্রাসী মূলক হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি