• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

খেলাধুলা-সাংস্কৃতিক চর্চা থাকায় দেশ আজ মাদকমুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

NEWS ROOM / ১৯১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘খেলাধুলা, সাংস্কৃতিক ও শরীর চর্চা থাকার কারণে দেশ আজ জঙ্গিবাদ, মাদকমুক্ত। খেলাধুলার চর্চা থাকলে জনগণ মুক্ত থাকতে পারে। দেশের মানুষ মনে করে, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত হবে, দেশ আরও এগিয়ে যাবে।’

 

 

শুক্রবার বিকেলে ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খেলায় ৩-২ গোলে কালমা ইউনিয়ন একাদশকে হারিয়ে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ জয়লাভ করে।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশ অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও মুসলিম সবাই মিলে দেশ গড়ার। যুদ্ধে সবার রক্তে রঞ্জিত এই দেশ।’

 

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে একজন অনন্য রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশের মানুষ নিরাপদে রয়েছে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তোফিক ই-লাহী চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি