• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

কুয়াকাটায় ঝড়ের কবলে ট্রলার ডুবি, বেঁচে ফিরলেন ৪ জেলে

NEWS ROOM / ১৯৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫




রিপন সাব্বির,কুয়াকাটা প্রতিনিধিঃ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সমুদ্রে ১৮ ঘণ্টা ধরে প্রাণপণভাবে ভেসে থেকে অবশেষে প্রাণে বেঁচে ফিরেছেন ট্রলারে থাকা চার জেলে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বঙ্গোপসাগরে খাম্বা বয়ার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

আহত জেলেরা হলেন- আলকাস মাঝি (২৫), খায়রুল ইসলাম (২৫), রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫)। এরা সকলেই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলে শামিম হাসান বলেন, ‘গতকাল সন্ধ্যায় মাছ ধরতে সাগরে যাই, হঠাৎ ঝড় শুরু হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমরা তিনজন একটি ফ্লুট ধরে সাগরে ভেসে থেকে শেষমেশ একটি চরে উঠতে সক্ষম হই। এরপর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে।’

ট্রলারের মাঝি আলকাস বলেন, ‘ট্রলার ডুবে গেলে আমরা যে যার মত ভাসতে থাকি, আমাকে অন্য একটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে জানতে পারি, বাকিরা তুফানিয়া নামের একটি চরে গিয়ে উঠেছে। সেখান থেকে তাদেরকেও উদ্ধার করা হয়।’

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন বলেন, ‘তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে, জেলেদের সতর্কভাবে সাগরে যাওয়ার অনুরোধ করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি