• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু!

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নেতৃত্বে রাশেদ-তাহমিনা

NEWS ROOM / ৮৯ বার ভিউ
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ভোলা জেলা শাখার নতুন ইউনিট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) শহরের কুইন আইল্যান্ড রেস্টুরেন্ট এ ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর ভোলা জেলা ইউনিটের সাবেক যুগ্ম কো-অর্ডিনেটর রাসেদ ও আবিদা আমিন দিবার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরিশাল এরিয়া সমন্বয়কারী শুভ চৌধুরী। সুজন বন্ধুর জয়েন্ট কনভেনার মোস্তাফিজুর রহমান মিশুক, ভোলা জেলা ইউনিটের সাবেক কো-অর্ডিনেটর তরুণ সাংবাদিক আশিকুর রহমান শান্ত।

উপস্থিত অতিথি এবং জেলা ফোরামের সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণের মধ্য দিয়ে আগামী (২০২৬-২০২৭) অর্থবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচন শেষে ভোলা জেলা ফোরামের নতুন বছরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

নতুন এ কমিটিতে ভোলা জেলা কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ। যুগ্ম কো-অর্ডিনেটর (মেয়ে) হিসেবে নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার, যুগ্ম কো-অর্ডিনেটর মোঃ তারেক মিয়া। নব-নিবাচিত নতুন কমিটির ১৩ সদস্যের মধ্যে অন্যান্য সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, কোষাধক্ষ্য সোহেল রানা, কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ,প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক ফাইয়াজ রহমান, প্রচার প্রকাশনী ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ রফিক, শিক্ষা গবেষণা পাঠচক্র বিষয়ক সম্পাদক নয়ন মৃধা, বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক রাবেয়া বেগম, কার্যকরী সদস্য-১ সিয়াম রহমান কার্যকরী সদস্য-২ আদিবা আমিন দিবা নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি