• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলাকারীদের কোন ছাড় দেওয়া হবেনা- পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩




সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধি ভোলা প্রকাশঃ

দেশ ব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর নেতৃত্বে হাজার-হাজার নেতাকর্মীদের নিয়ে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। প্রতিবাদ সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের ষড়যন্ত্র করে ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে, জিয়াউর রহমান আবার সেই হত্যাকরীদের হাতেই নিহত হয়েছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা। বিএনপি আগুন সন্ত্রাস করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে বাঁধাগ্রস্থ করতে চায়। বিএনপি’র ষড়যন্ত্রই বাংলার মাটিতে সফল হবেনা। মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত প্রতিবাদ শেষে সাংসদ পংকজ নাথ এর নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু মুড়ালে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র রায় ঝন্টু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, আবদুল কাদের ফরাজি, হারুন অর রশিদ মোল্লা, মনির হাওলাদার, আবু রাশেদ মনি, শাহে আলম মীর, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম, আলী আব্দুল্লাহ দোলন, মনির জমদ্দার, মিতা রানী দাস, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি