• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ:এসপি মাহিদুজ্জামান

NEWS ROOM / ১২৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভোলা জেলা পুলিশ সুপারের
নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ০৫ জানুয়ারি ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলার চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট (টি.বি) মাধ্যমিক বিদ্যালয় ও ভোলা জেলা পুলিশ লাইন মাঠে এ ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। ভোলাবাসী যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে দায়িত্ব পালনে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন
ও অর্থ),আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),ভোলা মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি