• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

হানিফ হাওলাদার কে আহবায়ক -মোহাম্মদ আলী মাতাব্বর কে সদস্য সচিব করে ভেলুমিয়া ইউনিয়ন বিজেপির কমিটি অনুমোদন ।।

NEWS ROOM / ১৫৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

অনন্ত হাসান মাসুদ ,ভোলা প্রকাশ।।

নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জেলা শাখার সদর উপজেলার সহ- সভাপতি মো:শাহে আলম পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়ার সাক্ষরিত এক প্রেস এর মাধ্যমে ভেলুমিয়া ইউনিয়ন বিজেপির সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

যেখানে মো: হানিফ হাওলাদার কে আহবায়ক, মো: কাদের পঞ্চায়েত কে যুগ্ন আহবায়ক এবং মোহাম্মদ আলী মাতাব্বর কে সদস্য সচিব করে ৩৫ সদস্যের কমিটি টি অনুমোদন দেওয়া হয় ।

কমিটির সদস্য সচিব পদ পাওয়া মোহাম্মদ আলী মাতাব্বর এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সম্মানিত চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ভাইকে, যার আদর্শ বুকে ধারন করে এগিয়ে যাচ্ছে বিজেপি । তিনি আরো বলেন জেলা নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মতে ভেলুমিয়া ইউনিয়ন বিজেপি কে শক্তিশালী করতে সবরকম চেষ্টা অভ্যাহত রাখবেন বলেও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি