• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ভোলায় ইসলামী আন্দোলনের মিছিল।

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে ভোলা হাটখোলা মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারন সম্পাদক মাও. তরিকুল ইসলাম, সহ সভাপতি এম ওবায়েদ বিন মোস্তফা, সহ-সভাপতি মাও.মিজানুর রহমান আজাদী, মাও.তাজউদ্দিন ফারুকি, সহ সাধারন সম্পাদক মুফতি আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. নুর ইসলাম পাটোয়ারী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও.হেলাল উদ্দিন, সদর থানার সভাপতি মাও.আব্দুর রব, সাধারন সম্পাদক মাও.ইমরান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সুইডেনে গত বুধবার(২৮ জুন )মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডিস সরকারের মদদে রাজধানীর স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনের পাতা ছিড়ে পুড়িয়ে দেয়। এবং ইসলামের সাথে পশ্চিমাদের আচরনে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি।

সাম্প্রতিক সুইডেনে যেভাবে রাষ্ট্রীয় মদদে মত প্রকাশের নাম দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়। কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। সুইডেনে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি