শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি

NEWS ROOM / ৫৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬



ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিঁড়ি পরিষ্কার করাকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মী ও এক রোগীর স্বজনের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মীরা প্রায় এক ঘণ্টা কর্মবিরতিতে গেলে সাময়িকভাবে ব্যাহত হয় চিকিৎসাসেবা।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতাকর্মী মিঠুন অধিকারী সিঁড়ি পরিষ্কার করতে গেলে রোগীর স্বজন আনোয়ার হোসেন এতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

ঘটনার পর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মামুন আনোয়ার হোসেনকে আটক করেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানায় জানান। এরপর তাকে ভোলা সদর থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মরত স্টাফরা প্রায় এক ঘণ্টা কর্মবিরতিতে যান। এতে সাময়িকভাবে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়।

পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের নির্দেশে কর্মীরা কাজে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, রোগী ও স্বজনদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ না করার জন্য হাসপাতালের স্টাফদের নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে হাসপাতালের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি