শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে বোরহানউদ্দিনে ইসলামিক ফাউণ্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪



আরিফ পণ্ডিত : ভোলার বোরহানউদ্দিন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক সন্ত্রাস, উগ্রবাদ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত নির্মুল এবং দূর্নীতি নিরসনে করনীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. রোজ শনিবার বোরহানউদ্দিন মডেল মসজিদের মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন বোরহানউদ্দিন ফিল্ড সুপারভাইজার আবু মুসার সভাপতিত্বে  উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো: শাহীন ফকির বলেন, পুলিশের পাশাপাশি মসজিদের ইমামদের সচেতন হতে হবে। ইমামরা জুমার খুতবায় রমজানের ফজীলতের পাশাপাশি যদি সমাজে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনের বিষয়ে জনসচেতনতা তৈরিতে বয়ান করতে হবে তাহলে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে সহজ হয়ে যাবে।
এসময় আবু মুসা বলেন, ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। এ দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যে ইমাম রয়েছেন তারাই আমাদের বড় শক্তি। আলেমরা হলো এ দেশের বাতিঘর। দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারকে রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
প্রধান অতিথি মো: বাবুল আখতার বলেন, আপনার ইমাম আপনারা আমাদের সমাজের দর্পন, আপনারা সাধারণ মানুষকে ভালো ভাবে বুঝাইতে পারেন, আপনাদের স্বদিচ্ছা পারে এই সমাজকে পরিবর্তন করতে।  সমাজের একটা প্রচলিত কথা রয়েছে “মুয়াজ্জিন সকলেই হতে পারবে তবে ইমাম হয় আল্লাহ ইচ্ছায়” আর আপনার সেই ইমাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি মো: বাবুল আখতার, অতিঃ পুলিশ সুপার, লালমোহন সার্কেল, ভোলা। মাওলানা মিজানুর রহমান, খতিব বোরহানউদ্দিন বাজার জামে মসজিদ।
এসটি আক্তার হোসেন সাকিল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব। আরো উপস্থিত ছিলেন,সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি