• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

NEWS ROOM / ৫৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আগামী ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মনপুরা উপজেলায় একদিনের শুভেচ্ছা সফরে আসছেন। তাঁর এই সফরকে ঘিরে ইতোমধ্যেই পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি চরফ্যাশন থেকে মনপুরা জনতা বাজারে পৌঁছাবেন। সেখানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং গণসংযোগ করবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের মাধ্যমে তিনি সরাসরি জনগণের মতামত ও সমস্যার কথা শুনবেন।

সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে নবনির্বাচিত এ সংসদ সদস্যকে গণসংবর্ধনা প্রদান করা হবে। এ সময় নেতৃবৃন্দ তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন এবং এলাকার উন্নয়ন প্রত্যাশা তুলে ধরবেন।

দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এমপি নয়ন। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকাল ২টায় হাজিরহাট থেকে তিনি চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

এদিকে তাঁর আগমনকে কেন্দ্র করে মনপুরা উপজেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়দের বিশ্বাস, এই শুভেচ্ছা সফর মনপুরার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি