• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার টাকা।।

NEWS ROOM / ৭২ বার ভিউ
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু

ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ। মাছটির ওজন দুই কেজি আটশত গ্রাম। মাছটি নিলামে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবান সকাল সাড়ে ১০ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে বিক্রি করা হয়।

আড়তের দায়িত্বে ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ সঙ্গীয় জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিল। এই সময় জারে ওঠে আসে রাজা ইলিশ মাছটি। উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় সাইজের ইলিশকে রাজা মাছ বলে।

মৎস্য ঘাটের ব্যাপারী আইয়ুব পাটোয়ারী জানান, তিনি সহ অন্যান্য ব্যাপারীর উপস্থিতিতে মাছটি আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্ছ দাম ৯ হাজার টাকায় মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

মৎস্য ব্যবসায়ী ও রাজা মাছটি ক্রয় করা রাজিব চৌধুরী জানান, ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলিশের চাহিদা বেশি।
তিনি ঢাকার পাইকারি আড়তে এর চেয়ে বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, প্রতিবছর ইলিশ প্রজনন মৌসুম সফল হওয়ায় জেলের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি