• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

ভোলা থানার ওসি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির (বিপিএম) বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে তাকে রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন।

বুধবার (২৩ আগষ্ট) বরিশাল রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মো. জামিল হোসেনের সভাপতিত্বে জুলাই ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এছাড়াও জেলার সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফাকে জুলাই মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও ভোলা সদর মডেল থানায় কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজির হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসাবে নির্বাচিত করা হয়।

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক এবং ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় আমাকে যোগ্য মনে করে এই স্বীকৃতি দিয়েছেন। আমি ২৪ ঘন্টার প্রতিটা সময় ভোলাবাসীর যে কোনো সুবিধা-অসুবিধায় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে যে কোনো অসুবিধার কথা জানালে সাথে সাথে ভোলাবাসীর সেই অসুবিধা লাঘব করার আপ্রাণ চেষ্টা করব।

তাঁর এই স্বীকৃতি লাভকে ভোলাবাসীর সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন ভোলার সুধীজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি