• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার।

ভোলা জেলা পুলিশের আইন-শৃঙ্খলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১০৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার
(২৫ জানুয়ারি ) পুলিশ অফিস সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
সভায় আইজিপি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল),ভোলা মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি