শিরোনাম
ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ভোলায় ৭ কেজি গাঁজা সহ আটক ইয়ামিন নামের যুবক

NEWS ROOM / ১৭০ বার ভিউ
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলায় সাত কেজি গাঁজাসহ মো. ইয়ামিন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ইয়ামিন সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগার হাওলা গ্রামের মো. তৈয়বুর রহমানের ছেলে। সোমবার (০১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফাসহ পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় লঞ্চঘাটের ব্লকের ওপর থেকে ইয়ামিন নামের এক যুবককে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ইয়ামিন এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা থেকে ভোলায় নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ভোলা সদর থানার আওতাধীন ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ইয়ামিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আগে কোনো মাদক মামলা আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি