• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলা’র ৪ টি সহ সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

NEWS ROOM / ১৩০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি।

‘সার্ধশত সেতুর উদ্বোধন সম্ভাবনার উন্মোচন’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশে ১৫০ টি সেতু ও ১৪ টি ওভারপাস এর শুভ উদ্বোধন করেন ঢাকা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে একযোগে সারাদেশে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী ।

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা তেজগাঁও সড়ক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। যারা এদেশের উন্নয়ন চায় না তারা ৭৫ এর ১৫ আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধুকে সহ পরিবারের হত্যা করে সেই স্বপ্ন সাময়ীক বন্ধ করতে পারলেও তারা তা স্থায়ীভাবে বন্ধ করতে পারেননি। যে স্বপ্ন আজ আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। শেখ হাসিনা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ কে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজ সারাদেশের মানুষ শান্তিতে জীবন যাপন করছে। কোথাও কোনো সমস্যা নেই। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ভোলা জেলায় ৪ টি সেতু সহ দেশের ৮ বিভাগের ৩৯ টি জেলায় মোট ১৫০ টি সেতু উদ্বোধন করেন। একই সাথে তিনি রংপুর ও রাজশাহী বিভাগে ১৪ টি ওভারপাসও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত ভোলা জেলার সেতুগুলো হলো দৌলতখান উপজেলার বক্সেআলী খালের ওপর ৮৯৩.০৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ বক্সেআলী সেতু, বোরহানউদ্দিন উপজেলার কুতবা খালের ওপর ৯৩০.১৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ বোরহানউদ্দিন বাইপাস সেতু, লালমোহন উপজেলার কচ্ছপিয়া খালের ওপর ৬০৮.৮৬৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত নাজিরপুর সেতু ও চরফ্যাশন উপজেলার লেতরা খালের ওপর ৯৩১.৮৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ শশীভূষণ সেতু।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন, ভোলা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলী মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আলমগীর হোসেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর গফুর, এনডিসি মোঃ আবু সাঈদ, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী অঞ্জন রায় সহ সকল প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি