• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ভোলার লালমোহনের পুকুর থেকে একটি জীবিত হরিণ উদ্ধার!!

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার লালমোহন উপজেলার একটি পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় আনুমানিক প্রায় ৪০ কেজি ওজনের একটি হরিণ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে ওই হরিণটি পুলিশ ও বনবিভাগের মাধ্যমে চর কুকরি-মুকরির বনে অবমুক্ত করা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

তারা আরো জানায় গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের একটি পুকুর থেকে হরিণটি উদ্ধার করা হয়।

 

বনবিভাগ বলছে, খাবার ও মিঠা পানির সন্ধানে হরিণটি লোকালয়ে চলে এসেছে। এদিন সকাল ৮টার দিকে বেশ কয়েকজন যুবক হরিণটিকে শিয়াল ভেবে ধাওয়া করলে একপর্যায়ে হরিণটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে উত্তোলনের পর এলাকাবাসী হরিণ দেখে লালমোহন থানা পুলিশকে খবর দেয়।

জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, জেলার প্রায় ১০টি বনে হরিণ রয়েছে। খাবার ও মিঠা পানির সন্ধানে অনেক সময়ই হরিণ লোকালয়ে চলে আসে। তার ধারণা উদ্ধার হওয়া হরিণটিও খাবার অথবা মিঠা পানির সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

উল্লেখ, গত ২৭ জানুয়ারি শুক্রবার জেলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চরে কুকুরের কামড়ে প্রায় ৫০ কেজি ওজনের একটি হরিণের মৃত্যু হয়েছিল।

০১-০২-২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি