• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

ভোলার তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু!!

NEWS ROOM / ১৬৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের আক্রমনের শিকার হয়ে হরিণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । বন বিভাগের সদস্যরা আক্রান্ত হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে হরিণটি মারা যায়। পরে মৃত হরিণটি মাটিচাপা দেয়া হয় বলে জানা যায়।

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার বেলা একটার দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনেন। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদুল ইসলাম জানান,হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তবে হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুকুর দ্বারা একটি হরিণ তজুমদিনের চরে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি