• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

ভোলার চরসামাইয়া বন্ধুজন স্কুলে মাদক ও ইভটিজিং বিরোধী সভা

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার।। 

ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ সহিদ তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল চৌধুরী ও নেয়ামত উল্যাহ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন অভিভাবক শিবলী হোসাইন, এমরান হোসেন, সাদ্দাম হোসেন, শিক্ষার্থী মেহেদী হাসান, ফাতেমা আক্তার, ফারজানা আক্তার প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ তালুকদার বলেন, বখাটে যুবকদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে বিদ্যালয়গামী ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছাত্রীদের অভিভাবকরা মেয়েদের স্কুলে পাঠাতে অনেকেই অনীহা প্রকাশ করছে। ফলে কোমলমতি ছাত্রীদের উপস্থিতি দিন দিন হ্রাস পাচ্ছে। এই অবস্থা নিরসনের লক্ষে পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে ৩০ বছর অতিক্রম করছে। প্রয়োজনীয় সংখ্যক আসবাপত্র, বেঞ্চ না থাকায় ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষে খুবই অসুবিধা হচ্ছে। যেখানে একটি বেঞ্চে ২-৩ জন শিক্ষার্থী বসার কথা সেখানে ৫ থেকে ৬ জন শিক্ষার্থী একটি বেঞ্চে বসতে হয়। বিদ্যালয়টির প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাব, নেই বহুতল ভবন, নেই কম্পিউটার ল্যাব, নেই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের কোন বাউন্ডারি, নেই প্রয়োজনীয় শৌচাগার। শুধু তাই নয়, বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের কক্ষে নেই কোন শৌচাগার। বিদ্যালয়টির ৬০০ শিক্ষার্থীর মধ্যে অধিকাংশই ছাত্রী হওয়ায় একটি কমন রুম অত্যাবশ্যক। মাদক সমাজের একটি মারাত্মক ব্যাধি। মাদক ও ইভটিজিং প্রতিরোধ করতে পারলে একটি সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গঠন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি