• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

ভোলার চরফ্যাশনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ যুবক আটক

NEWS ROOM / ১৪০ বার ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্রসহ আলী আজগর (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টায় গাছির খাল ঘাটে এম ভি মফিজ খান লঞ্চ থেকে তোষক মোড়ানো বস্তা বন্দি অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ টি ধারালো নেপালি ও ১টি দা উদ্ধার করা হয়েছে। আলী আজগর লালমোহন উপজেলার পশ্চিম চর ওমেদ ইউনিয়নের জামাল চাপরাশির ছেলে।

জানা যায়, আটককৃত যুবক সকাল ৯টায় উপজেলার মুজিব নগর ইউনিয়ন থেকে বস্তাবন্দী তোষকসহ লঞ্চে উঠে। এলাকাবাসী সন্দেহ হলে দুলারহাট থানা পুলিশকে খবর দেয়। পরে গাছির খাল লঞ্চঘাট থেকে তাকে আটক করে পুলিশ।

মুজিব নগর ইউনিয়নের একাধিক ভোটার বলছেন, গত ১৭ জুলাই ২০২৩ অনুষ্ঠিতব্য মুজিব নগর ইউপি নির্বাচনে আনারস মার্কার পক্ষে নাশকতার উদ্দেশ্যে এ অস্ত্র আনা হয়েছে। আটকৃত আলী আজগর আনারস প্রতীকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ফারুকের সম্পর্কে আপন মামাতো ভাই।

দুলারহাট থানা ওসি (তদন্ত) বলেন, আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ থানায় আনা হয়েছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলার রজু করা হবে। সকল অস্ত্র কোথায় নেয়া হয়েছে, কি কারণে নেয়া হয়েছে তদন্তের পর বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি