• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি

ভোলায় স্কাউটে প্রথম এ এল টি নিয়োগ পেলেন মনিরুল ইসলাম

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪




নিজস্ব প্রতিনিধি।

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার হিসেবে নিয়োগ পেলেন মনিরুল ইসলাম। মঙ্গলবার (২এপ্রিল) তিনি এ নিয়োগপত্র গ্রহণ করেন। তিনি জেলায় দ্বিতীয় এবং সদর উপজেলায় প্রথম স্কাউট শাখায় এ এলটি নিয়োগ পেয়েছেন।

তিনি ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও জেলা স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন যাবৎ তিনি স্কাউটিং এর সাথে যুক্ত থেকে মেধা মনশীলতা প্রয়োগ করে স্কাউটিংকে জাগ্রত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জাতীয় দিবস সহ স্কাউটিংয়ের সকল কার্যক্রম দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিবছর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। শিক্ষার্থীদেরকে নিয়ে জাম্বুরি কমডেকা এবং স্কাউটিং এর সকল সমাবেশে সুনামের শহীদ অংশগ্রহণ করেন। মৌচাকে অনুষ্ঠিত গত এপিআর জাম্বুরিতে ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজর পক্ষ থেকে অংশগ্রহণ করে গৌরব পতাকা অর্জন করেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং জেলা স্কাউটস সম্পাদক মিসেস শাফিয়া খাতুন এর প্রতি। পাশাপাশি জেলা প্রশাসন, জেলা স্কাউটস বরিশাল অঞ্চল এবং সদর দপ্তরের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি দল খোলার ব্যাপারে জেলা প্রশাসনের নির্দেশক্রমে ভোলা সদর উপজেলাকে স্কাউট উপজেলা হিসাবে ঘোষণা দিতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি। তিনি আরো মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং একজন বেসিক কোর্সধারী শিক্ষক ইউনিট লিডার হিসেবে সঠিক দায়িত্ব পালন করলে এবং প্রতিষ্ঠানে নিয়মিত গ্রুপ মিটিং পালন করলে স্কাউট উপজেলা ঘোষণা দিতে ভোলাকে কোন সমস্যায় পরার কথা নয়। তিনি মনে করেন তার উপর অর্পিত দায়িত্বের সম্মান যথাযথ পালন করার চেষ্টা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি